• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

দুর্ধর্ষ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড 

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

বায়জিদ হোসেন, মোংলা:

সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুই সন্ত্রাসীকে আটক করেছেন মোংলা কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসীরা হলেন- মোঃ মাসুম বিল্লাহ (৪৫) ও মোঃ শফিউল্লাহ খাঁ (৩০)। এদের বাড়ী সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মুনতাসির ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে কয়রা কোস্ট গার্ড ও পুলিশ সাতক্ষীরার শ্যামনগর থানার গাগরামারি এলাকায় যৌথ অভিযান চালান। ওই সময় অভিযানকারীরা ঘটনাস্থল থেকে দুটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করেন।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রগোলাবারুদসহ আটককৃত সন্ত্রাসীদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা