• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নড়াইলে মাদকদ্রব্যসহ এক যুবক গ্রেফতার

Reporter Name / ৫৬ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় চার বোতল মদসহ বাঁধন বিশ্বাস (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সে সদর পৌরসভার ভাদুলীডাঙ্গা গ্রামের উত্তম বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের পাসপোর্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অহিদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাহিদ নিয়াজ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল সদর পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালায়। এ সময় বাঁধন বিশ্বাস নামে ওই যুবককে চার বোতল মদসহ গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা