• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতিকালে পিয়াস মন্ডল (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, চাপাতি, ফোল্ডিং চাকু, হাসুয়া, লোহার রড, কাঠের বাটাম উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার পিয়াস মন্ডল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিড়া পালপাড়া এলাকার মহির উদ্দীনের ছেলে।
আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রবিবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম- আদমদীঘি সড়কে দস্তগীরের ইট ভাটার সামনে কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, ধারালো চাপাতি, বার্মিজ টিপ চাকু, হাসুয়া, ৩টি লোহার রড, ৪টি কাঠের বাটাম উদ্ধার করা হয়েছে। পরে তার নামে একটি মামলা দায়ের করা হয়। ওসি আরও জানান, ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক থানায় চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র সহ ১৪টি মামলা রয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা