• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর উপর হামলা ১ জন আহত, থানায় মামলা

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_131072

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোরের অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ টাকা লুটসহ একজনকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে।

এবিষয়ে উপজেলার সিদ্দিপাশা গ্রামের মৃত ইন্তাজ সরদারের ছেলে মোঃ তামিম হোসেন মনির নামে এক ব্যবসায়ী বাদি হয়ে অভয়নগর থানায় ৪জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে। যার মামলা নং ৪ তারিখ ৪/০২/২০২৫ ইং। সোমবার ৩ ফেব্রুয়ারী রাত আনুঃ সাড়ে ১০ টার সময় উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সিদ্দিপাশা গ্রামে সোনাতলা এলাকায় এঘটনা ঘটেছে। মামলা সূত্রে জানা গেছে, , ভুক্তভোগী একজন মুদি মাল ব্যবসায়ী গত সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় নিজ বাড়ির সংলগ্ন পৌছালে আগে থেকে ওৎপেতে থাকা আসামিরা ভুক্তভোগীর পথ আটকিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে ভুক্তভোগীর চিৎকারে তার মেজভাই এগিয়ে ঠেকাতে গেলে আসামিরা তার মেজভাইকেও লোহার রডদিয়ে মাথায় আঘাত করে মারাত্মক আহত করে। ভুক্তভোগীর কাছে ব্যবসায়ীক ৬৭,৫০০/ টাকা আসামিরা ছিনিয়ে নেয়।  তাদের  চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ভুক্তভোগীকে হত্যা করবে এমন হুমকি দিয়ে আসামিরা চলে যায়। পরে আহত আরিফ সরদারকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এজাহারে উল্লেখিত আসামিরা হল উপজেলার সিদ্দিপাশা গ্রামের মোঃ ইদ্রিস মোল্লার ছেলে মোঃ ইব্রাহিম মোল্লা(২৮), একই গ্রামের মোঃ জাফর মোল্লার ছেলে মোঃ হোসাইন মোল্লা (২৯), মৃত আকুব্বার মোল্লার ছেলে মোঃ জাফর মোল্লা(৫৫), মোঃ জাফর মোল্লার ছেলে মোঃ মোস্তাইন মোল্লা(২০)। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাদুল করিম জানান, এবিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে আসামিদের আটক করতে অভিযান অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা