• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

মনিরামপুরে চার যুবককে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিল জনগণ 

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোরের মণিরামপুরের পল্লীতে ছিনতাইকারী সন্দেহে চারজনকে ধরে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) যশোর-চুকনগর মহাসড়কের ঝালঝাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন ভোর আনুমানিক ৪টার দিকে যশোর থেকে সাতক্ষীরার বিনেরপোতায় যাওয়ার পথে একটি খালি মাছবাহী পিকআপ ছিনতাইকারীদের কবলে পড়ে। মোটরসাইকেলযোগে আসা ছয়জন ছিনতাইকারী পিকআপের গতিরোধ করে এবং চালকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। জনগন তাদের ধাওয়া করে দুটি মোটরসাইকেলসহ চারজনকে আটক করে। এসময় উত্তেজিত জনগণ তাদের গণপিটুনি দিয়ে মণিরামপুর থানার পুলিশে হস্তান্তর করে।
আটককৃতরা হলো, যশোর শহরের নলডাঙ্গা রোডের আক্তার খানের ছেলে ইমরান (২৭), নীলগঞ্জের আনোয়ার হোসেনের ছেলে মুক্তার হোসেন (২৪), আবাদ কচুয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইজজুল (২২), রামনগরের আজিজুল ইসলামের ছেলে আলী হোসেন (২১)। এ ঘটনায় আরও দুইজন পালিয়ে যায়, তারা একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা