• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

সাবেক এমপি নাবিলসহ পরিবারের ১২৩ ব্যাংক একাউন্ট অবরুদ্ধ 

Reporter Name / ৯৩ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোর ৩ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ কাজী নাবিল আহমেদ, তার বাবা-মা এবং দুই ভাইয়ের নামে থাকা ৮৩টি ব্যাংক একাউন্ট স্থগিত (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আদালত তাদেরসাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা আরো ৪০ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন।

এর মধ্যে কাজী নাবিল, তার মা আমিনা আহমেদ, বাবা মৃত কাজী শাহেদ আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ নামে রয়েছে ৮৩টি ব্যাংক হিসাব।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব বুধবার এ আদেশ দেন। আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

অবরুদ্ধের আদেশ হওয়া হিসাবগুলোর মধ্যে কাজী নাবিলের ২১, কাজী আনিস আহমেদের ২০, কাজী ইনাম আহমেদের ১০, আমিনা আহমেদের ২৫ ও মৃত কাজী শাহেদ আহমেদের নামে থাকা ৭টি ব্যাংক হিসাব রয়েছে।

তাদের অস্থাবর সম্পদের (ব্যাংক হিসাব) তথ্য তুলে ধরে আদালতে হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন জানায় দুদক। আবেদনে বলা হয়, তারা যাতে বর্ণিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা উত্তোলন করতে না পারে সে লক্ষ্যে অস্থাবর সম্পদ অবরুদ্ধ (ফ্রিজ) করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা