• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

অভয়নগরে পর-পর দুই ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধষ চুরি

Reporter Name / ৫৫ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোরের অভয়নগরে পর-পর দুই ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ভাঙ্গাগেট বাজারে হাজী মার্কেট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের পাশে মোঃ জাহাঙ্গীর হোসেনের জাহাঙ্গীর স্টোর নামের মুদিমালের দোকানের উপরের চালের টিন কেটে অজ্ঞাত চোরেরা ১লাখ ৮৭ হাজার নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, মঙ্গলবার সকালে দোকানে ঢুকে দেখি আমার দোকানের টিন কাটা দোকানে রাখা ১ লাখ ৮৭ হাজার টাকা চুরি হয়েছে। এবিষয়ে অভয়নগর থানার পুলিশ এসে তথ্য নিয়ে গেছে আমি কোন অভিযোগ করিনি। অন্যদিকে মঙ্গলবার গভীর রাতে ভাঙ্গাগেট এলাকার ভৈরব সেতু সংলগ্ন মহাকাল গ্রামের সিডলু মিলের রাস্তা সম্মুখে ইদ্রিস আলী শেখের ছেলে মোঃ বিল্লাল শেকের মুদি দোকানের শীধকেটে নগদ ৪৫ হাজার টাকা ও আনুঃ ২০ হাজার টাকার সিগারেট অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বিল্লাল জানান, বুধবার সকালে দোকান খুলে দেখি দোকানের পিছন সাইটে শীধকাটা এবং দোকান এলোমেলো করা আমার দোকানে রাখা নগদ ৪৫ হাজার টাকাসহ ২০ হাজার টাকার সিগারেট চোরেরা চুরি করে নিয়ে গেছে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা