• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

রৌমারীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষককে স্যান্ডেল দিয়ে মেরে লাঞ্চিত করার অভিযোগ

Reporter Name / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :

কুড়িগ্রামের রৌমারীতে এক কলেজ শিক্ষককে পথ রোধ করে স্যান্ডেল দিয়ে মেরে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদলের নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

এর আগে গত সোমবার বিকাল ৩টার দিকে উপজেলা সাব-রেজিস্টার অফিসের সামনে এমন ঘটনা ঘটলে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে তীব্র নিন্দার ঝড় বইছে।

অভিযোগ সুত্রে জানা যায়, বাঞ্চারচ গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজের কর্মরত সহকারী অধ্যাপক আব্দুল হাই গত সোমবার রৌমারী সিটি কলেজ থেকে পাঠদান শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।পরে রৌমারী সাব-রেজিস্টার অফিস সংলগ্ন রাস্তায় ওত পেতে থাকে রৌমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম আহাম্মেদ ও উপজেলা বিএনপি নেতা আলমাস হোসেন ভোলা।ওই অধ্যাপকের পরিচিত লোকজন ডাকাডাকি করলে গাড়ি থামিয়ে শামিম ও ভোলা তাকে লাঞ্ছিত করেন।

এব্যাপারে ভুক্তভোগী সহকারী অধ্যাপক আব্দুল হাই জানান, বাড়ি ফেরার পথিমধ্যে গাড়ি ব্রেক করে আমার এলাকার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, এমন সময় আলমাছ হোসেন ভোলা ও শামীম আহাম্মেদ উত্তেজিত কন্ঠে “প্রতিবাদী মাস্টার” হয়ে গেছিস? ‘ফেসবুকে ওমনিতে কমেন্ট করিস’ আক্ষেপ করে আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে মারতে চায়।এমনকি পায়ের স্যান্ডেল তুলে বাড়ি দেয়।স্যান্ডেলের আঘাত হাতে লাগলে হাতের বৃদ্ধাঙ্গুলী মচকে যায়।পরে উপস্থিত জনতা আমাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।

এ বিষয়ে রৌমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ বলেন, আব্দুল হাই আমার সম্পর্কে মামা হন একই এলাকায় আমাদের বাড়ি।ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে আলমাস হোসেন ভোলার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।আমি তৃতীয় পক্ষ হয়ে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেছি মাত্র।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার অভিযোগ পেয়েছি।খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা