• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

কালিয়াকৈরে ডাকাতদল এক ব্যবসায়ীকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে, আটক ২ ডাকাত

Reporter Name / ৭৪ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_131072

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈর জামালপুর এলাকায় ডাকাত সদস্যরা এক ব্যবসায়ীকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে। এসময় এলাকাবাসী ধাওয়া করে দুই ডাকাত কে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম সজিব হোসেন (৪০) তিনি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে । এলাকায় তিনি মাটির ব্যবসা করতেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে মটরসাইকেলযোগে ব্যবসায়ীর টাকা আনতে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলো। যাওয়ার পথে বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়কের হাটুরিয়াচালা বাজারের আগেই বনের ভেতর তাদের মোটরসাইকেল পৌঁছালে ডাকাত দল তাদের দুজনকে গতিরোধ করে।

এসময় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ডাকাতদলের সদস্যরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হয়।

এসময় অপর ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদলের দুই সদস্যকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে সফিপুর মর্ডান হাসপাতালে অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছে। এলাকাবাসী ডাকাত দলের দুই সদস্যকে আটক সকরে পুলিশে সোপর্দ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা