• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ আটক ২, অভয়নগরের ডাকাত সরদার কামরুল পলাতক!

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোরের শেখহাটি আদর্শপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে প্রাইভেট কার ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শেখহাটি আদর্শপাড়ার প্রফেসর সাঈদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন অভয়নগরের ধলীগাতি গ্রামের কামরুল হোসেন। তিনি ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে কোতোয়ালি থানা পুলিশ কামরুলের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় বাড়ির সামনে রাখা একটি প্রাইভেট কারসহ বাসাটি তল্লাশি চালায় পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় গাড়ির বিভিন্ন নাম্বারের কয়েকটি প্লেট, ধারালো দা ও ছুরি, তালা কাটার যন্ত্রসহ ডাকাতির প্রস্তুতির বিভিন্ন সরঞ্জাম।
অভিযানকালে আটক করা হয় গাড়িচালক ঝালকাঠির সুলতান এবং কামরুলের স্ত্রী পারুল বেগমকে। সুচতুর কামরুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, কামরুলসহ তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। আমরা জানতে পেরে তাদের আটক করতে সক্ষম হয়েছি। পলাতক কামরুল সহ জড়িত অন্যদের আটকে আমরা তদন্ত চালাচ্ছি। এ জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা