• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় পুলিশের উপর হামলা: কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেপ্তার

Reporter Name / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ায় পুলিশ সদস্যদের উপর কিশোর গ্যাং এর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে  পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টায় দত্তবাড়ি ব্রিজের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে গাঁজা সেবনের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আল আমিন ব্যাপারী ওরফে এসকে ওরফে কোকা,  রোহান ওরফে রনি,  তানজিল ইসলাম এবং তৌহিদ ইসলাম। এরা চারজনই শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।

এর আগে, মঙ্গলবার রাতে ফুলবাড়ি ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তা একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। আহত এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করতে গেলে স্থানীয় কিশোর গ্যাং হামলা চালায়। তারা দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলটি জোরপূর্বক নিয়ে যায়। আহতরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। পরে তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর হামলার ঘটনায় আহত এসআই আব্দুর রহমান বাদী হয়ে ৮-১০ জনের নাম উল্লেখ করে ৬০-৭০ জনের নামে মামলা দায়ের করেন।

নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের নামে একাধিক মামলা রয়েছে। তারা ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা