• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

অভয়নগরে কয়লা বিক্রয় প্রতারনা করার অভিযোগে আটক-৪

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ টাকা উদ্ধার এবং সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্য আটক হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, নগদ ২ লাখ ২০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ৮টি ব্ল্যাঙ্ক চেক, ৪টি ডিজিটাল রাবার সিল ও দুটি মোবাইল ফোন।

গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার আরএসবি ইটভাটার ম্যানেজার টুলু মিয়া অভিযোগ করেন, কয়লা সরবরাহের কথা বলে প্রতারকরা তার ও মালিক সাজু প্রধানের কাছ থেকে মোট ২০ লাখ টাকারও বেশি আত্মসাৎ করে এ প্রতারক চক্রটি। গত ১৯ মার্চ যশোরের অভয়নগরের পাঁচকবর এলাকা থেকে কয়লা লোডের পর পাঁচটি ট্রাকে ১১৯ টন কয়লা পাঠানোর কথা বললেও তা আর পৌঁছায়নি। পরবর্তীতে প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি নিশ্চিত হন।

এ অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ প্রথমে তদন্তে নামে। তারা শুক্রবার রাতে ঝালকাঠির রাজাপুর থানার কৃষ্ণবাটী এলাকা থেকে কামাল খান (৫৬) ও নাসির হাওলাদার ওরফে আঃ রহমান হাওলাদার (৬৯) নামে দুইজনকে আটক করে।

তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী পরদিন খুলনার ডুমুরিয়া উপজেলার রুস্তমপুর গ্রামের মনিরুল ইসলাম (৩৫) ও আক্তারুজ্জামান (৩৪) নামে আরও দুই সদস্যকে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে প্রতারণার সঙ্গে জড়িত। তাদের মধ্যে কামাল খানের বিরুদ্ধে তিনটি এবং নাসির হাওলাদারের বিরুদ্ধে ছয়টি প্রতারণার মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা