• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

আদমদীঘিতে প্রতারণা করে বোনদের সম্পত্তি লিখে নিল ভাই

Reporter Name / ৬৬ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘিতে বৃদ্ধ বাবা মাকে নির্যাতন করে বোনদের নামে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে ছেলে আনিকুল আলমের বিরুদ্ধে।

এই ঘটনায় গত সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধের ছয় মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ৯০ বছর বয়সী বৃদ্ধ পিতা ইয়াকুব আলী তার একমাত্র পুত্র আনিকুল আলমকে ১৯৮১ সালে ১৬ একর ৫৭ শতক সম্পত্তি লিখে দেয়। এরপর ২০০৫ সালে বৃদ্ধ পিতা তার ছয় মেয়েকে ৩ একর ৯০ শতক সম্পত্তি লিখে দেয়। এতে ছেলে আনিকুল আলম ক্ষিপ্ত হয়ে বোনদেরকে পিতার বাড়িতে আসতে বাধা সহ নানা রকম হুমকি দেন। একপর্যায়ে গোপনে তার বৃদ্ধ পিতাকে দিয়ে সু-কৌশলে বোনদেরকে লিখে দেয়া ৩ একর ৯০ শতক সম্পত্তির মধ্য থেকে ৭৩ শতক সম্পত্তি পুনরায় আনিকুল আলম নিজ নামে দলিল করে নেয়। আনিকুল আলম বোনদের ৭৩ শতক সম্পত্তি লিখে নিলেও শেষ বয়সে বৃদ্ধ পিতার মাতার প্রতি আরোও ক্ষিপ্ত হয়ে নির্মম মাসনিক নির্যাতন শুরু করে। এদিকে বোনদেরকে বৃদ্ধ পিতা মাতাকে দেখতে আসলে তাদের দেখতে দেয়না। ইতিপূর্বেও ছেলের দ্বারা বিভিন্ন সময়ে বৃদ্ধ পিতা মাতা নির্যাতনের শিকার হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন ইয়াকুব আলী। পরিশেষে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ২১ এপ্রিল সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা