• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

শ্রীপুরে স্ত্রীকে হত্যা করে শ্বশুরকে ফোন, সেই ঘাতক স্বামী আটক

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_131072

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুরে নাদিরা বেগমকে (৩১) হত্যার ঘটনার প্রধান আসামি স্বামী আমিনুল ইসলাম খোকনকে আটক করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। 

শুক্রবার (২৬ এপ্রিল) দুপর সোয়া ১টায় সিলেট সদর সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্তর এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিন রাত ১১ টায় র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার (পুলিশ সুপার) কে এম এ মামুন খান চিশতী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আমিনুল ইসলাম খোকন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের জিগাতলা (মাইঝহাটি) গ্রামের ফখরুউদ্দিনের ছেলে। তিনি তার স্ত্রী নাদিরা বেগমকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কাপাটিয়াপাড়া গ্রামের কামরুজ্জামানের বাড়িতে ভাড়া থাকতো।

নাদিরা বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বগাপুতা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুরের ওই কপাটিয়াপাড়ায় ভাড়া বাসায় থেকে পাথারপাড় এলাকার ক্রাউন ওর্য়্যারস লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতো।

র‌্যাব কর্মকর্তা পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৭টায় ভাড়া বাড়ির কক্ষে আমিনুল ইসলাম খোকন তার স্ত্রী নাদিরা বেগমকে গলায়, মাথায় এবং শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। পরে সে তার শ্বশুর নজরুল ইসলামকে মুঠাফোনে হত্যার বিষয়টি জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এ ঘটনায় ভিকটিমের বাবা নজরুল ইসলাম শ্রীপুর থানায় হত্যা মামলা রুজু করে। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে আটকের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে তথ্য প্রযুক্তি এবং ইন্ট উইং (র‌্যাব সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে) আসামির অবস্থান নিশ্চত হয়। র‌্যাব-৯ এর সহযোগীতায় সিলেট মহানগরীর সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্তর এলাকায় অভিযান চালিয়ে আসামি আমিনুল ইসলাম খোকনকে আটক করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি র‌্যাবের কাছে স্বীকার করেছে সে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়েছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে গাজীপুরের শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা