• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতারঃ লুন্ঠিত উদ্ধার

Reporter Name / ৯৩ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টপ রিপোর্টারঃ

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যসহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি অটো চার্জার ভ্যান এবং বিপুল পরিমাণ ব্যাটারি এবং কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ এপ্রিল রাতে নওগাঁর সাপাহার উপজেলার ইলিমপুর এলাকায় সাদিকুল ইসলাম নামের এক চালকের অটোভ্যান ছিনতাই করে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি। পরবর্তীতে  সংশ্লিষ্ট থানায়  একটি মামলা দায়ের হয়।

এছাড়া গত ২৫ এপ্রিল দিবাগত রাতে পোরশা উপজেলার সরাইগাছী টু  আড্ডা বাজার রোডের মশিদপুর এলাকায় একইভাবে আরও একটি অটোচার্জার ভ্যান ছিনতাই হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে অটোচার্জার মালিক।

এসব মামলার পরিপেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একাধিক টিম রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলায় ঘটে যাওয়া দুটি গাড়ি ছিনতাই চক্রের  ৩ সদস্যকে আটক করে।

নাটককৃতরা হলো, নওগাঁ পোরশা উপজেলার সোফাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল জব্বার, সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের ইব্রাহিমের ছেলে সেলিম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পাথরপূজার গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুজ্জামান।

অপরদিকে, লুণ্ঠিত অটোভ্যান ও যন্ত্রাংশ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অপরাধে জেলার মান্দা উপজেলার উত্তর কাঞ্চন গ্রামের শহিদ খান, একই গ্রামের কাওছার আলী মৃধা, কালিকাপুর গ্রামের মতিন মোল্লা, কামারকুড়ি গ্রামের জিয়াউর রহমান এবং শ্রীরামপুর গ্রামের আজিজুল মণ্ডলকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এসময় উপস্থিত ছিলেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি-ডিবি) এম এ মান্নানসহ অন্যান্য কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা