• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় ছেলেসহ জামায়াত নেতাকে হাত-পা বেঁধে মারপিট, বাইক-ফোন ছিনতাই

Reporter Name / ৬১ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘিতে পৃথক ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, তার ছেলে ও এক প্রবাসীর ছেলে শিক্ষার্থীকে হাত-পা, মুখ বেঁধে মারপিট করে দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকাররা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, স্থানীয় অন্তহার ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক গোলাম রব্বানী, তার ছেলে স্কুল ছাত্র মনিরুজ্জামান মারুফ (১৩) ও একই গ্রামের প্রবাসী রেজাউল ইসলামের ছেলে শিক্ষার্থী বকুল হোসেন (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি শিক্ষক গোলাম রব্বানী ও ছেলে মনিরুজ্জামান মারুফ পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার সরদারপাড়ায় আত্মীয় বাড়ি গিয়েছিলেন। কাজ শেষে রাতে তারা মোটরসাইকেলে আদমদীঘি উপজেলার মটপুকুর এলাকার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে নশরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা সেতুর নির্জন এলাকায় পৌঁছেন।

এ সময় ৭-৮ জনের একদল ছিনতাইকারী রশি দিয়ে তাদের পথরোধ করে। তাদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে বেধড়ক মারপিট করে। এরপর মোটরসাইকেল, অ্যানড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাত ১২টার দিকে বাবা ও ছেলে হাত, পা ও মুখের বাঁধন খুলে চিৎকার দিলে পথচারীরা তাদের উদ্ধার করেন।

এছাড়া একই স্থানে রাত সাড়ে ৮টার দিকে ছিনতাইকারীরা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শিক্ষার্থী বকুল হোসেনের পথরোধ করেন। তারা হাত, পা ও মুখ বেঁধে মারপিট করে ফেলে রেখে তার মোটরসাইকেল, একটি আইফোন, কিছু ডলার ও ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা চলে যাওয়ার পর তিনি হাত, পা ও মুখের বাঁধন খুলে চিৎকার দেন। তখন পথচারীরা তাকে উদ্ধার করলে তিনি বাড়ি ফিরে যান।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, নশরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা সেতু এলাকাটি খুবই নির্জন। মূল সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে। এ সুযোগে ছিনতাইকারীরা উপজেলা জামায়াতের সেক্রেটারি, তার ছেলে ও এক প্রবাসীর ছেলেকে হাত, পা ও মুখ বেঁধে মারপিটের পর দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা ও ডলার ছিনিয়ে নেয়। অল্পের জন্য তারা বেঁচে গেছেন।

ওসি আরও জানান, বুধবার বিকাল পর্যন্ত কেউ থানায় আসেননি। জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনিয়ে নেওয়া বাইক এবং টাকা উদ্ধারে তাদের কার্যক্রম শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা