• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

ঈদুল আযহার অগ্রীম ট্রেনের টিকিট বিক্রয় শুরু ২১ মে থেকে , চলবে ১০টি বিশেষ ট্রেন!

Reporter Name / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামী ২১ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। ওইদিন দেয়া হবে ৩১মে এর অগ্রিম টিকিট। ঈদে বাড়তি যাত্রী পরিবহনে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া কোববানির পশু পরিবহনে চলবে ৩টি স্পেশাল ক্যাটেল ( পশুবাহি) ট্রেন।

১২ মে সোমবার সকালে বিদ্যুৎ ভবনে সড়ক ও রেল মন্ত্রণালয়ের ঈদুল আযহার প্রস্তুতিমূলক সভা শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে। এছাড়া ফিরতি টিকিট বিক্রি হবে আগামী ৩০ মে থেকে। এদিন দেয়া হবে ৯ জুনের টিকিট।

এছাড়া এবারও ট্রেনের সব টিকিট অনলাইনে দেয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের ২টায় বিক্রি শুরু হবে।

সংবাদ সম্মেলনে রেল উপদেষ্টা বলেন, ঈদে বাড়তি যাত্রী বহন করার জন্য ৪৪টি কোচ সংযুক্ত করা হবে । আর ঢাকা থেকে প্রতিদিন ৪৩টি আন্তঃনগর ট্রেনে মোট ৩৩ হাজার ৩১৫ টি টিকিট বিক্রি করা হবে। এছাড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে তিনটি দুই থেকে তিন জুন পর্যন্ত।

ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের বিষয়ে উপদেষ্টা বলেন, এবার ঈদ যাত্রায় কোনো যাত্রীকে ট্রেনের ছাদে উঠতে দেয়া হবে না। একই সঙ্গে জানালা এবং দরজার মাথার উপর দিয়ে যেসব যাত্রী ওঠার চেষ্টা করেন তাদেরকেও ঠেকানোর কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

★ ট্রেনের সব টিকিট অনলাইনে দেয়া হবে।★ পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে।★ পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের টিকিট দেয়া হবে ২টা থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা