• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা; গ্রেপ্তার ৭

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাসুদ (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।

নিহত মাসুদ মির্জাপুর গ্রামের মৃত হোসেনের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম।

এর আগে রোববার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে মারপিটের ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থা মাসুদ, তার মা মনোয়ারা বেগম, বোন শেফালী ও চাচাতো ভাই শহীদুলকে বগুড়া শজিমেকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত ইয়াকুব ও মতিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের এক শতক জায়গা নিয়ে নিহত মাসুদ রানার সঙ্গে অভিযুক্ত মতিয়ার রহমান মতিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে আমিন ডেকে ওই জায়গা শালিসের মাধ্যমে মাপযোগ করে মীমাংসার চেষ্টা করে উভয়পক্ষ। তবে মীমাংসা না হওয়ায় অভিযুক্ত মতিয়ার তার অনুসারীদের নিয়ে রবিবার বিকেলে মাসুদ রানা ও তার বাড়ির বাকি সদস্যদের লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। মাসুদ রানা মারা যাওয়ার খবরটি এলাকায় ছড়িয়ে পরলে অভিযুক্ত দুইজনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।

এব্যাপারে শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর থেকেই আমি, ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছি। মাসুদ হত্যা মামলায় ৩ নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা