• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

মনিরামপুরে প্রেমিকের ছুরিকাঘাতে আহত প্রেমিকা, থানায় অভিযোগ 

Reporter Name / ৭২ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের দক্ষিণপাড়ার আরিফুল শেখের মেয়ে রুকাইয়া খাতুন(১৮) নামের এক যুবতীকে তারই প্রেমিক একই গ্রামের উত্তরপাড়ার আরিফুল ইসলামের ছেলে তানভীর হোসেন(১৯) তার ফোন নাম্বার ব্লাকলিস্টে রাখার কারনে রুকাইয়ার বাড়িতে এসে ঘরথেকে টেনে হিচড়ে বের করে এলোপাতাড়ি ভাবে ছুরি মারার অভিযোগ উঠেছে।

আহত রুকাইয়া খাতুন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে,এ ব্যাপারে ক্ষতিগ্রস্থের পিতা আরিফুল শেখ বাদী হয়ে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়( ১৯শে মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কাশিপুর উত্তরপাড়া গ্রামের মোঃ আরিফুল ইসলামের ছেলে তানভীর হোসেন (১৯) নামের তানভীরের সহযোগী রাহাত আলী সহ কয়েকজন যুবক হঠাৎ একই গ্রামের উত্তরপাড়ার আরিফুল শেখের বাড়িতে ঢুকে তার মেয়ে রুকাইয়া খাতুনকে ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে এনে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে চলে যায়।

তথ্য আছে,অভিযুক্ত তানভীরের সাথে রুকাইয়ার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো,পারিবারিক চাপে পড়ে রুকাইয়া খাতুন তার প্রেমিক তানভীরের সাথে সম্প্রতি যোগাযোগ বন্ধ করে দেয় এ নিয়ে প্রায়ই তানভীর রাস্তাঘাটে রুকাইয়াকে বিভিন্নভাবে উত্তাক্ত করতো।

সর্বশেষ ঘটনার দিন থেকে রুকাইয়া খাতুন তার প্রেমিকের (তানভীর)ফোন নাম্বার ব্লক করায় ক্ষিপ্ত হয়ে তানভীর (১৯শে মে)রাত ৮টার দিকে তার কয়েকজন সহযোগীকে নিয়ে রুকাইয়ার বাড়িতে যেয়ে ঘর থেকে বের করে এনে ছুরিকাহত করে পালিয়ে যায়।

ভিকটিমের পিতা আরিফুল শেখ জানান,ঘটনার সময় আমি কাঁঠালতলা বাজারে ছিলাম,এ ঘটনা শুনে আমি দ্রুত বাড়িতে যেয়ে দেখি আমার মেয়ে রক্তান্ত অবস্থায় পড়ে আছে,আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে সুষ্ঠু তদন্তের পরিপেক্ষিতে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা