• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বগুড়ার মহাস্থানে শিক্ষককে মারধর ও মোটরসাইকেল ভাংচুর থানায় অভিযোগ!

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জের মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং এ বাধা দেওয়ায় মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল ইসলামকে মারধর ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী রিদয়সহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

জানা যায়, শনিবার (২৪ মে) দুপুরে স্কুল মার্কেটের দ্বিতীয় তলা মিরাজ স্টুডিও পাশের সিঁড়িতে প্রবেশ করে দুইজন ছাত্রীদের ইভটিজিং এর চেষ্টা করছিলেন ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রিদয়। বিষয়টি মিরাজ স্টুডিও প্রো: আতাউর রহমান স্কুলের শিক্ষক জানালে ঘটনাস্থলে সহকারী শিক্ষক খায়রুল ইসলাম সহ ৩জন শিক্ষক এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সে ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। স্কুল ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে মহাস্থান শীলাদেবীর ঘাট নামক স্থানে ওই শিক্ষকের মোটরসাইকেল থামিয়ে মারধরসহ মোটরসাইকেল ভাংচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সে সময় স্থানীয়রাসহ ফাঁসিতলা এন,বি,আর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক পারভেজ ইসলাম শিক্ষক খায়রুল ইসলামকে গুরুতর আহত অবস্থায়,শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে ঘটনা বিষয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষক।

ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক খায়রুল ইসলাম বলেন, একজন শিক্ষকের ওপর বখাটের হামলা মানে আমাদের পুরো শিক্ষক সমাজের ওপর হামলার সমান। ২৪ ঘণ্টার ভেতর ওই বখাটে শিক্ষার্থী রিদয় সহ তার সাথে জড়িতদের গ্রেফতার না করা হলে তিনি অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের কথা বলেন। এ ঘটনায় প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, আমাদের সহকারী শিক্ষকের ওপর হামলায় আমরা মর্মাহত। এর আগেও এসব ঘটনা ঘটেছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা