• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় শিবির নেতা হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

Reporter Name / ৭০ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলার অন্যতম আসামি পলাশ ইসলাম (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) পৌণে ১০ টার দিকে শহরের নবাববাড়ি রোড এলাকায় অভিযান করে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি পলাশ ইসলাম শহরের বৃন্দাবনপাড়া উত্তরপাড়া এলাকার মৃত নুর আলম টুকুর ছেলে এবং রুহানি হত্যা মামলার এজাহার নামীয় ৩নং আসামি। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিমুল হত্যা মামলার আসামিও তিনি।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।

ওসি হাসান বাসির আরো জানান, গত ২০১৩ সালের ৩১ জানুয়ারি দুপুরে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আবু রুহানী খুন হন। এ ব্যাপারে সদর থানায় হত্যা মামলা হয়। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৃন্দাবনপাড়া এলাকার শিমুল হত্যা মামলার আসামি তিনি।

ওসি জানান, আসামি পলাশ ইসলাম দীর্ঘদিন ধরেই পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন পলাশ ইসলাম অবস্থান। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল আসামিকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা