• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় তিন শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৭৮ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের তোজাম আলীর ছেলে আলমগীর হোসেন (৩০), আব্দুল আজিজের ছেলে গোলাম মোস্তাফা বাদশা (৪৩) ও অলোয়া গ্রামের সিরাজ সেখের ছেলে আলহাজ্ব সেখ (৫০)।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ওই তিন মাদক কারবারি ধেরুয়াহাটি গ্রামে ঘরে বসে গাঁজা বিক্রি করছিল। এসময় পুলিশ সদস্যরা ছদ্মবেশে মাদকদ্রব্য কেনার জন্য ওই বাড়িতে প্রবেশ করে। এরপর মাদক কারবারিদের সঙ্গে দর দামের এক পর্যায়ে গাঁজা সহ ওই তিনজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, মাদক বিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তারের করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা