• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় আবারো সেনাবাহিনীর ব্লক রেইড: বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৪

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় একের পর এক মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী। শহরের চকসূত্রাপুর কলোনীতে অভিযানের পর মাত্র তিনদিনের ব্যবধানে মাদকের আরও একটি বড় স্পট শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন রেলওয়ে কলোনিতে ব্লক রেইড করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদর ক্যাম্পের আভিযানিক দল।

রোববার দিবাগত রাত ২ টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৭ ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে পুরো এলাকা ঘিরে নিয়ে সুইপার কলোনির প্রায় অর্ধশত বাড়িতে তল্লাশি চালানো হয়।এ সময় এক রাউন্ড তাজা গুলি, এক হাজার বোতল দেশীয় চোলাই মদ, প্রায় দুই কেজি গাঁজা, ২৫ টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ দশ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়৷ এছাড়াও অভিযানে এক নারীসহ ৪ চার মাদককারবারীকে আটক করে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন, মিঠুন, শান্ত, সুজন এবং রাজকুমারী যারা প্রত্যেকেই রেলওয়ে কলোনীর বর্তমান বাসিন্দা।ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযানে সেনাবাহিনীর ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। মাদকের বিরুদ্ধে ধারাবাহিক এই অভিযান চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা