• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

৫দিনের ব‍্যবধানে আওয়ামী  সন্ত্রাসীদের হাতে শার্শায় আরও এক বিএনপি কর্মী খুন নিন্দা জ্ঞাপন

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শায় গত পাঁচ দিনের ব্যবধান আরো এক বিএনপি কর্মীীকে নৃশংস ভাবে হত্যা করা হল। পূর্ব শক্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ আওয়ামী সন্ত্রাসীরা।

মঙ্গলবার ((১০)ই জুন রাত দশটার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নে দুর্গাপুর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত লিটন দুর্গাপুর গ্রামের আজগার আলির ছেলে।

স্থানীয়রা জানান, লিটন রাতে বাজারে এক দোকানে বসে চা খাচ্ছিল,  এ সময় ওই এলাকা সেলিম ও রমজান এসে দেশীয় অস্ত্র দিয়ে হঠাৎ তার উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে, এ সময় তার চিৎকারে লোকজন ছুটে আসলে, সন্ত্রাসীরা পালিয়ে যাই।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়া হলে,  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা আজগর আলী জানান,  স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন, সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে আমার ছেলের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছিল। তারা যখন ক্ষমতায় ছিল তখনও কয়েকবার আমার ছেলেকে মারপিট করেছে,  ঈদের আগের দিনও আমার ছেলের সাথে তাদের সাথে ধাক্কাধাক্কি ও তর্কবিতর্ক হয়। এসবের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানান।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, পূর্ব শত্রুতার যে ধরে, এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে,  ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত (৬)ই জুন শনিবার ঈদের দিন রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ওয়ার্ড বিএনপি নেতাকে বোমা হামলা করে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ড সাথে জড়িতদের গ্রেপ্তার করে  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ ক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ সহ বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা