• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

মোংলায় মাছ ধরার ঘাট দখলে বাঁধা দেয়ায় নারী জেলেকে বেদম মারপিট

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

মোংলায় মাছ ধরার ঘাট দখলে বাঁধা দেয়ায় এক নারী জেলেকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করেছেন প্রতিবেশী প্রতিপক্ষ গ্রুপ। আহত নারী জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

মোংলা থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুর্শিদা বেগম (৪০) পশুর নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু তার সেই মাছ ধরার ঘাটে লোলুপ দৃষ্টি পড়ে প্রতিবেশী জাফর ব্যাপারী (৪০)। বেশ কিছুদিন ধরে মুর্শিদার ওই মাছ ধরার ঘাট দখলে নিতে নানা ধরনের অপতৎপরতা শুরু করেন জাফর। এনিয়ে কয়েক দফায় ঝগড়া বিবাদের ঘটনাও ঘটে। কিন্তু মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাফর ও তার স্ত্রী লাকী বেগম মুর্শিদাকে ঘাট থেকে উঠয়ে দিয়ে সেটি (ঘাট) দখলের চেষ্টা করেন। এতে মুর্শিদা বাঁধা দিলে তাকে জাফর ও জাফরের স্ত্রী মিলে বেদম মারপিট করেন। পরে মুর্শিদার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে জাফর ও তার স্ত্রী সটকে পড়েন। পরে দুপুরেই স্থানীয়রা আহত নারী জেলে মুর্শিদাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে বিকেলে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মুর্শিদা বেগম। এদিকে থানায় অভিযোগ দেয়ায় মুর্শিদার স্বামী রিয়াদ মুন্সীকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন জাফর গং। রিয়াদ মুন্সি বলেন, আমার স্ত্রীকে (মুর্শিদা) কে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেয়ায় বিকেল থেকে জাফর ও তার অন্যান্য লোকজন নানা ধরণের ভয়ভীতি দিচ্ছেন আমাকে। আমিও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে জাফরের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা