• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় অটোচালক শাকিল হত্যা : দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ

অটোচালক শাকিল হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও স্থানীয় সচেতন নাগরিকরা।

বুধবার (১৮ জুন) সকাল ১১টায় শহরের সাতমাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন এনসিপি বগুড়া জেলা সংগঠক শওকত ইমরান, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহেল তাকি, সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ, বাসদ নেত্রী অ্যাডভোকেট দিলরুবা, এনসিপি কেন্দ্রীয় সংগঠক ডা. সানি, জেলা সংগঠক অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি জ্বীম, ছাত্রফ্রন্ট নেতা নিয়তি সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাকিব খান ও নিহত শাকিলের দুই বোন আশা ও মনিষা খাতুন।

বক্তারা বলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলাম কিশোরী মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানানোয় সঙ্গীদের নিয়ে শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে। তারা এ ঘটনাকে ‘নির্মম, বর্বর ও অমানবিক’ বলে উল্লেখ করেন।

বক্তারা জানান, ২৭ জনের বিরুদ্ধে মামলা হলেও এখনও বেশ কয়েকজন আসামি পলাতক। প্রধান আসামি জিতুসহ তিনজন গ্রেপ্তার হলেও বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা শাকিলের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে।

১৪ জুন শাকিলকে অপহরণ করে হত্যার ঘটনায় তার স্ত্রী মালেকা বেগম বাদী হয়ে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা