• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায় ঘটনায় যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন তিনজন

Reporter Name / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শাজাহানপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-শহরের ফুলতলা এলাকার মৃত কোরবান আলীর ছেলে কামরান মন্ডল শামীম (৩৮), শহরদিঘীর শহিদুল মন্ডলের ছেলে রাকিব মন্ডল (৩২) ও শাজাহানপুরের ডোমনপুকুর এলাকার আবু সাঈদের ছেলে মো. সাকিব (২২)।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, গত ১১ এপ্রিল সকাল ১০টার দিকে মিজানুর রহমান নামে এক ব্যক্তি তার মা-বাবাকে টাকা দেওয়ার জন্য সাড়ে ২৮ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে শাজাহানপুর উপজেলার শাবরুল গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ভাড়া বাড়ি হতে বের হন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে আশেকপুর ইউনিয়নের রানিরহাট বাজারস্হ নাইস টেইলার্স নামে দোকানের সামনে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলযোগে আসা ৮-১০ জন দুর্বৃত্তের কবলে পড়েন।

তারা মোটরসাইকেলের পথরোধ করে তাকে থামায়। এরপর অস্ত্রের মুখে মোটরসাইকেলসহ তাকে অপহরণ করে শাজাহানপুরের নন্দকুল গ্রামে একটি পুকুরের পাশে ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং তাকে  মারপিট করে জখম করে। তার কাছে থাকা সাড়ে ২৮ হাজার টাকা এবং একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সেইসাথে মোবাইল ফোনে তার পরিবারের লোকের কাছ থেকে মুক্তিপণ বাবদ বিকাশে এক লাখ টাকা দাবি করে। এরপর তার পরিবারের লোকজন বিকাশে প্রাথমিক অবস্থায় ১৩ হাজার টাকা মুক্তিপণ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা