• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে সঙ্গবদ্ধ অপহরণ চক্রের মূল হোতা গ্রেফতার!

Reporter Name / ৬৭ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার (বগুড়া)

দীর্ঘদিন ধরে সক্রিয় সঙ্গবদ্ধ অপহরণ চক্রের অন্যতম হোতা মোঃ খলিলুর রহমান খলিল (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২, সিপিএসসি, বগুড়া। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে বগুড়া সদর থানার জহুরুল নগর ঠেলাপট্টি এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গত ১৫ জুন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ‘রিয়া’ নামের এক তরুণীর মাধ্যমে ফাঁদে ফেলে সরকারি আজিজুল হক কলেজের গেটে ডেকে নেওয়া হয়। এরপর মোছাঃ কনিকা (২২) ও তার সহযোগীরা ভিকটিমকে একটি বাসায় নিয়ে জিম্মি করে। সেখানে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং পরিবারের কাছে বিকাশে ৩৮ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আদায় করা হয়।

এ ঘটনায় ভিকটিম নিজেই সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তে ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেফতার করা হলেও, পলাতক খলিলকে ধরতে র‍্যাব-১২ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। অবশেষে মঙ্গলবার অভিযানে খলিলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খলিল স্বীকার করেন, তিনি একটি সঙ্ঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত ছিলেন।

র‍্যাব-১২ জানায়, আইনানুগ প্রক্রিয়ায় তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা