• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা!

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার (বগুড়া)

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ি গ্রামে সুমাইয়া আক্তার (৩১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

তিনি পারতেখুর গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে এবং ডোমনপুকুরের মৃত নজমল হকের ছেলে আমিনুল ইসলাম বাপ্পির স্ত্রী।

চার মাস ধরে সুমাইয়া ওই এলাকায় ভাড়া থাকছিলেন। বাড়ি ভাড়া নেওয়ার সময় রাজু নামে এক ব্যক্তি নিজেকে তার স্বামী এবং রাকিব নামে আরেকজন ভাতিজা পরিচয় দেন। নিয়মিত তাদের ওই বাড়িতে যাতায়াত ছিল। গত সোমবার সন্ধ্যায় সুমাইয়া ও রাজুকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। বুধবার সকালে স্থানীয়রা ঘরের জানালা খুলে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার মরদেহ দেখতে পান।

সুমাইয়ার ছোট ভাই কাওসার আহমেদের অভিযোগ, রাজু ও তার সহযোগীরা সুমাইয়াকে দিয়ে মাদক ব্যবসা করাতো। এ নিয়ে বিরোধে সুমাইয়াকে মারধরও করা হয়। তিনি দাবি করেন, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।

এ ঘটনায় শাজাহানপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা