• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ: মাদরাসার সুপার জেল হাজতে

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার সন্ধ্যায় শুনানি শেষে বগুড়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির ৩৭ হাজার টাকা বগুড়া থানা রোডস্থ অগ্রণী ব্যাংক শাখায় পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, এই টাকা শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে বিতরণ করার কথা থাকলেও সুপার মো. জাহাঙ্গীর আলম কারও অজান্তে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

ঘটনার পর মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহামুদ রুবেল ২০২৩ সালের ২৩ মে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম তদন্ত শেষে অভিযোগের সত্যতা পান এবং ২০২৩ সালের ২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

সোমবার ছিল মামলার শুনানির দিন। এদিন সুপার জাহাঙ্গীর আলম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী সুলতান মাহামুদ রুবেল বলেন, “মাদরাসার সুপারের বিরুদ্ধে আরও অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। নিয়োগ নিয়ে নানা প্রতারণাও করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা