• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

অবশেষে উধাও হওয়া স্ত্রী চাঁদনীর বিরুদ্ধে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ায় মামলা!

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার সান্তাহারের দোগাছী পাথরকুটা গ্রামে প্রবাসী স্বামী নুরুল ইসলাম তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকার মালামাল আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন। বাদী নুরুল ইসলাম জানান, তার স্ত্রী চাঁদনী বানু ৩০ লাখ টাকা নগদ এবং ১৩ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গত ২৩ জুন থেকে পলাতক।

এ ঘটনায় ৮ জুলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নুরুল ইসলাম, তবে তার স্ত্রীর সন্ধান না পাওয়ায় তিনি সম্প্রতি আদালতে মামলা করেছেন।

জানা যায়, চাঁদনী বানু, যিনি প্রায় ১৩ বছর আগে নুরুল ইসলামের সাথে বিয়ে করেন, সংসারে একটি সন্তানও রয়েছে। ২০১৯ সালে তার স্বামী প্রবাসে থাকাকালীন জমি কিনতে টাকা পাঠালে চাঁদনী বানু ৫ শতক জমি ক্রয় করে স্বামীর নামে রেজিস্ট্রি করাতে দেরি করেন। এছাড়া, পরবর্তী সময়ে স্বামী জানতে পারেন, তার স্ত্রী পরকীয়ায় জড়িত।

এরপর, স্বামী দেশে ফিরে স্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার বিরুদ্ধে এই অভিযোগও উঠেছে যে, তিনি ৩০ লাখ টাকা, ১৩ লাখ টাকার স্বর্ণালংকার, ৮ শতক জমির দলিল এবং ৫০ হাজার টাকার দুটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গা-ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, “আমি বিদেশে রোজগার করে শুধু তার জন্য টাকা পাঠিয়েছি, কিন্তু সে যে পরকীয়ায় লিপ্ত ছিল তা জানতাম না। এরপর তাকে বারবার নিষেধ করার পরও সে এসব করেছে।”

এদিকে, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী এই বিষয়ে জানাতে অস্বীকৃতি জানিয়েছেন, তবে নওগাঁ পিবিআই এর পুলিশ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানিয়েছেন, মামলার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে।

এ ঘটনাটি এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং চাঁদনী বানুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আদালতে মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা