• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

রত্না সিন্ডিকেট, মায়ের পর ছেলে-মেয়ের মাদক সাম্রাজ্য

Reporter Name / ১৮৬ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় ‘রত্না সিন্ডিকেট’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ মাদকচক্রের তৎপরতা উদ্বেগজনকভাবে বেড়েছে। সম্প্রতি এ চক্রের প্রধান মোছা. রত্নাকে মাদকসহ গ্রেপ্তার করা হলেও থেমে নেই তাদের কার্যক্রম। মায়ের অনুপস্থিতিতে এখন পুরো মাদক ব্যবসা চালাচ্ছেন তার ছেলে ও মেয়ে।

সূত্র জানায়, মোছা. রত্না (স্বামী মো. মন্তেজার রহমান মন্তা), ঠিকানা শাহানগর, চুপিনগর ইউনিয়ন, শাজাহানপুর—দীর্ঘদিন ধরে এলাকায় ‘মাদক গডমাদার’ হিসেবে পরিচিত। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে দুরুলিয়া এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। একই অভিযানে তার মেয়ে মোছা. নিপাও গ্রেপ্তার হন। তবে স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিপাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে রত্নার ছেলে মো. মেহেদী হাসান সুমন (ঠিকানা: শাহানগর) এখন প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি কিশোর-কিশোরী ও গৃহবধূদের ব্যবহার করে একটি সক্রিয় মাদক সিন্ডিকেট গড়ে তুলেছেন। এর ফলে এলাকায় নেমে এসেছে সামাজিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতা। তিনি নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, রত্না এখন জেলে, কিন্তু ছেলে-মেয়ে মিলে আগের মতোই মাদকের কারবার চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, রত্না ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের নামে চুপিনগর বাজারসংলগ্ন এলাকায় একটি তিনতলা ভবন, জলেশ্বরীতলায় দুটি চারতলা ভবন, উপশহরে তিনটি বাড়ি এবং প্রায় ২০০ বিঘা জমির মালিকানা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, এই চক্রের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে যুবসমাজ আরও বিপদে পড়বে। তাদের ভাষায়, “রত্না জেলে থাকলেও তার ছেলে-মেয়ে মিলে আবার সক্রিয় হয়ে উঠেছে। এখনই না থামালে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা