• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

শার্শার সরকারি চাল ছিনতাইয়ের অভিযোগে আটক ২

Reporter Name / ৫৬ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শায় হতদারিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিডাব্লিউবির চাল ছিনতাইয়ে অভিযোগে মিজানুর বিশ্বাস (৬০) ও লাল্টু বিশ্বাস (৩৫) নামে দুই বিএনপির কর্মিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা এলাকা থেকে  তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটক মিজানুর রহমান বিশ্বাস ধলদা গ্রামের মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে ও লাল্টু বিশ্বাস একই গ্রামের মোসলেম বিশ্বাসের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার এ ইউনিয়নের ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত চাল নিয়ে নিজ দায়িত্বে ভ্যান যোগে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ধলদা মোড়ে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস, সুরত আলীর ছেলে মশিয়ার, আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুলসহ অজ্ঞাতনামা কয়েকজন ভ্যান থামিয়ে দুই থেকে তিন বস্তা করে চাল ছিনিয়ে নেয়।পরে এ সংক্রান্তে বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। এর পরে নড়ে বসে প্রশাসন।পরদিন ধলদা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর ও লাল্টু বিশ্বাসকে আটক করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কে এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চাল নারীদের ফেরত দেওয়া হয়েছে।

এ দিকে এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও এখনও পলাতক থাকা দুইজনের গ্রেপ্তার দাবি করে এলাকাবাসী বলেন, চাল ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধ করার পরও যারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়, তারা আইনের ওপর কুপ্রভাব ফেলছে। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা