• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

সান্তাহারে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা রকি গ্রেপ্তার

Reporter Name / ৫৪ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের নাশকতার মামলায় রেজাউল ইসলাম রকি (৩৬) কে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম রকি উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার সাহাপাড়া মহল্লার এস এম লুৎফর রহমানের ছেলে। তিনি সান্তাহার পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সাবেক সাধারণ সম্পাদক। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক বকুল হোসেন জানায়, গত ১৯ আগষ্ট সোমবার রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তিয়রপাড়া মোড় নামক স্থানে যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২১ আগষ্ট) রাতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আসিক হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় ৭৭জনের নাম সহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের  ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসা থেকে রেজাউল ইসলাম রকি গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে এস এম মোস্তাফিজুর রহমান স্বেচ্ছাসেবক লীগের নেতা রেজাউল ইসলাম রকিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা