মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া – ভুতুলিয়া গুলিস্তান মোড়ে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এর চার নেতা আটক করে গাজীপুর ইউনিয়ন ছাত্রদল ও এলাকাবাসী। পরে পুলিশের হাতে সোপর্দ করেন।
সোমবার ১১ আগস্ট সন্ধাসময় উপজেলার ধনুয়া – ভুতুলিয়া গুলিস্তান মোড়ে এ ঘটনা ঘটে।
গাজীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি তানভীর আহমেদ জানায়, ঘটনাস্থলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ এর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপজেলার ধনুয়া পাথার মেঘনা কারখানা সংলগ্ন গুলিস্তান বালুর মাঠে লাঠিসোটা, পেট্রোল, ককটেল নিয়ে উপস্থিত হয় এবং মশাল মিছিলের প্রস্তুতি নেয়।
জানতে পেরে তাৎক্ষণিক আমরা এলাকার লোকজন নিয়ে তাদের ধাওয়া দিলে অনেকে পালিয়ে যায় একপর্যায়ে চারজন ছাত্রলীগ কর্মীকে আমরা পথ আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় এখানে মশাল মিছিল করতে তারা উপস্থিত হয়েছিল।
এমনটি জানার পর আমরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বারিক কে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুত বেশকিছু আলামত উদ্ধার পূর্বক চারজনকে আটক করি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।