• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

শ্রীপুরে বাঁশবাড়ি গ্রামে শিশুর লাশ দাফনে বাঁধা! পুলিশের সহযোগিতায় দাফন সম্পন্ন

Reporter Name / ১৭৬ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_0

মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত সুরুজ মিয়ার মেয়ের বাচ্চা প্রসব করার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হয়।

নিহত বাচ্চার লাশ দাফন করার জন্য পারিবারিক কবরস্থানে কবর খনন করার সময় পারিবারিক সম্পত্তির মালিকা দ্বন্দ্বে

বাধা প্রদান করে। বাঁধা উপেক্ষা করে কবর খনন করতে গেলে ইউনুস আলীর ছেলে আইনাল হক সহ বেশ কয়েকজন মিলে নিহত শিশুর পরিবারের সদস্যদের মারধর করে । এতে ২ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মৃত আমজাদ হোসেনের ছেলে সাইদুর রহমান বাদী হয়ে, আমিনুল ইসলামের ছেলে, মো: উজ্জল হোসেন (৩০), আজিজুল ইসলাম (২৭), মোঃ ইউসুফ আলীর ছেলে, আয়নাল হক (৪৫), মো: রানিং (১৮), পিতা- আয়নাল হক, মো: এনামুল হক (৩৫), আমিনুল ইসলাম (৫০) নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৭/৮ জন বিবাদীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করেন আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ থাকার কারনেই শিশুর লাশ দাফন করতে বাধা দেয়। এজন্য লাশ কবরস্থ করা যাচ্ছে না।

অবশেষে শিশু মৃত্যুর ২২ ঘন্টা পর শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় বিবাদী আমিনুল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন বলেন, আমরা শিশুর লাশ দাফনে বাঁধা দেয়নি, জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদি পক্ষ আমাদের মারধর করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা বাড়িতে চলে আসি। পরে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক পিপিএম বলেন, শিশুর লাশ দাফন করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা