• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নিখোঁজের একদিন পর শার্শায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

Reporter Name / ১৯৭ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রীজের নিচে থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মরদেহটি স্থানীয়রা ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্প্রতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। শুক্রবার দুপুর আড়াইটার দিকে শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রীজের নিচে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে।

তারা আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহের শরীরে উল্লেখযোগ্য কোন ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয় । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা