• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

তাল-কুড়ানো কে কেন্দ্র করে কোদাল দিয়ে কুপিয়ে নারীকে হত্যা, ঘাতক আটক

Reporter Name / ৬৬ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন এর ভুতুলিয়া গ্রামে গতকাল তাল কুড়াতে গিয়ে নিখোঁজ কমলা (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ।

এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত থাকার অভিযোগে আশিক নামের এক যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
আটকৃত আসামে আশিক হত্যার কথা স্বীকার করেন।

আশিক বলেন, তাল কুড়ানো কে কেন্দ্র করে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।
তিনি আরো বলেন, তাল-কুড়ানো নিয়ে ওই নারীর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সাথে থাকা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে। পরে কোদাল দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে মাটি চাপা দেয়।

গত শুক্রবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে এ মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত কমলা বেগম (৫৫) ওই গ্রামের মো. কদম আলীর স্ত্রী।

কদম আলী জানান, শুক্রবার ভোর ৫টার দিকে তার স্ত্রী কমলা বেগম তাল কুড়াতে যান। পরে সে কাজে চলে যায়। বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁচাখুঁজি করতে থাকেন। দুপুরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঝোপের মধ্যে শাড়ির আঁচল দেখে পরিবারের সন্দেহ হলে সেখানে মাটিচাপা অবস্থায় তাঁর গলাকাটা মরদেহ দেখতে পায় তারা। তাৎক্ষণিক এ ঘটনা পুলিশ কে অবহিত করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক (পিপিএম) জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধারের পর তথ্যপ্রযুক্তি সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে, আসামি আশিক কে গ্রেফতার করা হয়। সে হত্যার দায় স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা