• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ জনতার হাতে পাঁচজন গ্রেফতার!

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালাই ইউনিয়নের বার মাইলের তিন দীঘিগামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- স্বাধীন (৪২), রাকিবুল হাসান (১৮), মনিরুজ্জামান (২৪), জাকরিয়া (২০) ও মেজবাউল হাসান নাঈম (২২)।

মঙ্গলবার বিকালে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, ওই রাতে কুর্নিপাড়া বাজার থেকে পূর্ব দিকে পাকা রাস্তায় ৮-১০ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা পাঁচজনকে আটক করে গণধোলাই দেয়। এ সময় অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, দু’টি স্টিলের লাঠি ও দু’টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা