• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

‍বগুড়ায় ব্যাংকের সাইনবোর্ডে দুর্বৃত্তদের আগুন!

Reporter Name / ৯৮ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গাড়িদহ এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটির সাইনবোর্ডে এই আগুন লাগানো হয় বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ধারণা করছেন। তবে এই ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি।

গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, সকালে অফিসে এসে তিনি সাইনবোর্ডে কালির দাগ দেখতে পান। এতে তিনি নিশ্চিত হন যে, ভোরে কোনো দুষ্কৃতকারী আগুন ধরিয়ে দিয়েছিল। প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী মজিবর রহমান সেই সময় অফিসের ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন। এই সুযোগেই আগুন লাগানোর ঘটনাটি ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্লাস্টিকের দুটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব বোতলে দাহ্য পদার্থ বহন করা হয়েছিল। আমরা জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি এবং বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটিতে ক্ষতির উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা