• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

ধুনটে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার!

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ি শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের একদিন পর এবার মথুরাপুর শাখা অফিসের মূলফটক থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে অফিসের মেইন গেটের দক্ষিণ পাশে একটি লাল ব্যাগ দেখতে পান শাখা ম্যানেজার রঞ্জন কুমার। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল গুলো উদ্ধার করে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত চলমান শাটডাউনের মধ্যে হঠাৎ এঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, নারী গ্রাহকের ছদ্মবেশে আসা একজন দুর্বৃত্ত ব্যাংকের মূল গেটের দক্ষিণ পাশে একটি লাল ব্যাগে ককটেল ফেলে যায়। বিষয়টি শাখা ম্যানেজারের চোখে পড়লে তিনি অন্য স্টাফদের সহায়তায় ব্যাগের মুখ খুলে ভিতরে ককটেল সদৃশ্য বস্তুু দেখতে পেয়ে সন্দেহ মনে হলে তারা দ্রুত থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল গুলো উদ্ধার করেন। উদ্ধারকৃত ককটেলগুলো জব্দ করে থানায় নিয়ে যান।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, বিস্ফোরক গুলো কোথায় থেকে এলো এবং কি উদ্দেশ্যে কারা রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা