• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ৬ হাজার ইয়াবা পাচারকালে দুজন গ্রেপ্তার!

Reporter Name / ৮৭ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাট পৌর এলাকার আরামনগরের বকুল হোসেন এবং দিনাজপুরের হাকিমপুরের লাকি বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বগুড়া–ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরে যাওয়ার পথে শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে তাদের আটক করা হয়। প্রথমে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও তাদের ব্যাগ তল্লাশি করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট ও দিনাজপুরের হিলি এলাকায় সরবরাহ করতেন। এ ঘটনায় শাজাহানপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা