• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

গোদাগাড়ীতে টাকা ধার না পেয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ রবিউল ইসলাম মিনাল:রাজশাহী জেলা প্রতিনিধি:

​রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামে টাকা ধার না পেয়ে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। গত রবিবার (১১ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. হৃদয় সরকার বাদী হয়ে স্থানীয় সুজন ও রানাসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বিবাদী সুজন ও রানাসহ অন্যরা হৃদয় সরকারের কাছে টাকা ধার চাইতে যান। হৃদয় টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১১ জানুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে হৃদয় ও তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে বিবাদীগণ বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের ড্রয়ার ভেঙে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা লুটে নেয়।
​স্থানীয়দের মারফত খবর পেয়ে হৃদয় ও তার স্ত্রী দ্রুত বাড়িতে ফিরলে বিবাদীদের দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় দেখতে পান। এ সময় লুটে নেওয়া টাকা ফেরত চাইলে বিবাদীরা হৃদয় ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে এবং পুনরায় জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
​ভুক্তভোগী হৃদয় সরকার জানান, আমি টাকা ধার দিতে না পারায় তারা আমার দীর্ঘদিনের জমানো টাকাগুলো লুট করে নিয়ে গেছে। এখন আমি সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি।
​গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা