• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

​গোদাগাড়ীতে পুলিশের ঝটিকা অভিযান: ২ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক,পলাতক ২

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_0

মোঃ রবিউল ইসলাম মিনাল​ (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশ এক সফল অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: সেলিম রেজা (৫৪) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ১২ জানুয়ারি (সোমবার) বিকেলে গোদাগাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের গড়ের মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মোমিনুল হাসানের নেতৃত্বে এএসআই মো: হাসান আলী ও সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। বিকেল ৩:৫৫ মিনিটে গোপন সংবাদ আসে যে, গড়ের মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সেলিম রেজার বাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে। এই তথ্যের ভিত্তিতে থানার ওসির নির্দেশনায় বিকেল ৪:১০ মিনিটে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।

​পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে মো: সেলিম রেজাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তার সহযোগী মো: রনি (৩২) ও মো: আনিকুল ইসলাম (৪৮) দুটি নীল রঙের পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত সেলিম রেজার দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোঁচা থেকে ৫টি এয়ার টাইট প্যাকেটে ১,০০০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া পলাতক আসামিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২,০০০ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
​আসামিদের পরিচয় ও অপরাধী প্রোফাইল: ধৃত আসামি সেলিম রেজা গড়ের মাঠ এলাকার মৃত সোলাইমানের ছেলে। পুলিশ জানায়, সিডিএমএস (CDMS) যাচাই করে দেখা গেছে সেলিম রেজার বিরুদ্ধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রয়েছে। পলাতক আসামি রনি ও আনিকুলের বিরুদ্ধেও সন্ত্রাস বিরোধী আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানিয়েছে, পলাতক বাকি দুই আসামিকে গ্রেপ্তারে এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা