• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস চক্রের হোতা আনোয়ার গ্রেফতার

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ রবিউল ইসলাম মিনাল:প্রতিনিধি:

​জয়পুরহাট/নওগাঁ আলোচিত সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর প্রশ্ন ও উত্তরপত্র ফাঁসের ঘটনায় জড়িত অন্যতম মূল হোতা আনোয়ার হোসেনকে (৪১) গ্রেফতার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানার খরমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ৯ জানুয়ারি জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন আমির হামজা নামে এক পরীক্ষার্থীকে মোবাইল ফোনে এসএমএস দেখে উত্তরপত্র পূরণ করতে দেখে দায়িত্বরত শিক্ষক। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জালিয়াতির কথা স্বীকার করে। এই ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সাকিল আহম্মেদ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-৫ এর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার অন্যতম সন্দেহভাজন আনোয়ার হোসেন নওগাঁর ধামইরহাট এলাকায় আত্মগোপন করে আছে। সেই তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে খরমপুর এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন নওগাঁর খরমপুর এলাকার মোজাফ্ফর রহমানের ছেলে। র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা