• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

জমি জবরদখলের তথ্য সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকের উপর হামলা!

Reporter Name / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুর:

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের জয় নারায়ন পুর এলাকায় জোরপূর্বক জমি দখল করার তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা ঘটনাস্থলে যায়। সেখানে  জবরদখলকারীরা সাংবাদিকদের দেখে তাদের ওপর হামলা চালিয়ে দুই সাংবাদিক কে পিটিয়ে আহত করে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক এর মধ্যে রয়েছে, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি, আসাদুজ্জামান, আতাউর রহমান।

এ সময় আরো যারা উপস্থিত ছিলেন, সাংবাদিক বাতেন বাচ্চু, মোস্তাক, সজীব, উমর ফারুক।হামলার সময় সাংবাদিকদের মারধর করে তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক আব্দুল বাতেন বাচ্চু জানান, জমি জবরদখল ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার মুখে কয়েকজন দৌড়ে সরে যায়। এরমধ্যে একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

অভিযোগ রয়েছে, স্থানীয় ওয়ার্ড মেম্বারের ছেলে জাহিদ নামের এক ব্যক্তি হামলার নেতৃত্ব দেন। ঘটনার একটি ১৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, “আমি সাংবাদিক” বলে চিৎকার করলেও অভিযুক্তরা সাংবাদিক মোজাহিদের ওপর হামলা চালাতে থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪৫ ধারা জারি থাকা একটি জমি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে আব্দুর রউফ মেম্বার ও তার ছেলে জাহিদ, আবুল কাশেম রেনু ও তার মেয়ে সানজিদাসহ কয়েকজনের বিরুদ্ধে। জমি জবরদখল, বাড়ি ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মাহফুজা ও সোহান নামে দুই ব্যক্তি শ্রীপুর মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা