মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুর:
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি নূরাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামী নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা থেকে গ্রেপ্তার করেছে ডিবি, এছাড়া পৃথক স্থান হতে হযরত আলী নামে আরও এক আসামি গ্রেপ্তার।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আসামি নূরাকে গাজীপুর থেকে ও হযরত আলীকে কিশোরগঞ্জ হতে গ্রেপ্তার হয়েছে।