• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

শ্রীপুরে কলেজ ছাত্র কে তুলে নিয়ে ৮ লক্ষ টাকা কাবিনে তরুণীর সাথে বিয়ে, সহকারী কাজীর ৬ মাসের দন্ড! 

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_131072

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে এক কলেজ ছাত্রকে তুলে নিয়ে
জোরপূর্বক অস্ত্রের মুখে জিম্মি করে তরুণীর সঙ্গে রেজিষ্ট্রি কাবিন করে বাল্যবিয়ে সম্পাদনের অভিযোগে এক কাজী সহকারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গল বার ( ১৭ ডিসেম্বর) রাতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতাহার শাকিল এই দণ্ড প্রদান করে । ভুক্তভোগী ঢাকার একটি কলেজের শিক্ষার্থী, তার বাড়ি বরিশাল জেলায়।

দণ্ডপ্রাপ্ত কাজীর সহকারী মো. আব্দুস সামাদ (৩৫) শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের মো. ইব্রাহিম খলিলের ছেলে। তিনি বিভিন্ন কাজীর কাছ থেকে বই নিয়ে নিকাহ রেজিস্ট্রি (কাবিন) এর কাজ করে থাকেন।

বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মোঃ মেহেদী হাসান আশিক জানান, বরিশালের এক মহিলা উপজেলা নিবার্হী স্যারের বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়া পর তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত কাজী কে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, বরিশালের এক বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, একজন কলেজ ছাত্র কে জোরপূর্বক তুলে নিয়ে যায় এক তরুণীর স্বজনরা। এরপর অভিযুক্ত কাজীর সহকারী আব্দুস সামাদকে খবর দেয়া হয়। খবর পেয়ে কাজীর সহকারী পাশ্ববর্তী ভাওয়ালগড় ইউনিয়নের এক কাজীর নিকাহ রেজিস্ট্রার (বালাম বই) এনে অস্ত্রের মুখে কলেজ ছাত্রের সঙ্গে এক তরুণীর
বাল্যবিয়ে সম্পাদন করেন। পাশাপাশি তাদের রেজিষ্ট্রেশন কাবিন নামা করেন।

অভিযোগে ভুক্তভোগী কলেজ ছাত্রের মা জানিয়েছেন, কাবিন নামায় ৮ লক্ষ টাকা মোহরানা উল্লেখ করা হয়েছে। তরুণী স্বজনরা গাজীপুরা ২৭ এলাকা হতে তার ছেলেকে জোরপূর্বক তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নিকাহ রেজিস্ট্রার বালাম বইয়ে সই স্বাক্ষর সম্পাদন করেন। এমন অভিযোগে অভিযুক্ত কাজীর সহকারীকে দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি।

ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ মো. আতাহার শাকিল বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভুক্তভোগী কলেজ ছাত্রের মায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্য বিয়ে সম্পন্ন ও রেজিষ্ট্রি কাবিন করার অভিযোগে কাজীর সহকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযুক্ত কাজীর সহকারী ইতিপূর্বে এধরণের একাধিক কাজ সম্পাদন করেছে বলে সত্যতা প্রমাণ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা