• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

ডোমারে বিজয় সঙ্গীত উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ২৪৯ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি:

শতবর্ষী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতির ১৩২ বছরে পদার্পণ ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের পঞ্চম দিনে অনুষ্ঠিত হয়েছে সঙ্গীতানুষ্ঠান।

শনিবার (২১শে ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব-২০২৪ এর ৫ম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরেণ্য সঙ্গীতশিল্পী মোঃ সহিদুল সরকার। এতে সভাপতিত্ব করেন- ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মোঃ মাসুদ বিন আমিন সুমন।

৫ম দিনের সঙ্গীতানুষ্ঠানে নীলফামারী জেলা, ডোমার উপজেলা সহ বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন সঙ্গীত সংগঠন ও বরেণ্য সঙ্গীতশিল্পীরা বিভিন্ন ধারার বাংলা গান পরিবেশন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ সোলায়মান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, রংপুর বেতারের সঙ্গীতশিল্পী ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা অ্যাড. মালা জেসমিন প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা