• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

বগুড়ার আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ পূজা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত!

Reporter Name / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ডহরপুর চোরাচন্ডি মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র মন্দিরের দেবমন্দিরে পূজার আচার-অনুষ্ঠান সম্পন্ন করে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে ভক্তিভরে প্রদীপ জ্বালানো, শান্তিপাঠ, আরতি ও বিশেষ প্রার্থনা করা হয়। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের প্রায় শতাধিক মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সৌরভ কুমার কর্মকার। আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মৃনাল সরকার, কানাই চন্দ্র প্রামাণিক, হারান মোহন্ত, এ্যাডভোকেট কৃষ্ণ চন্দ্র বর্মন, সদস্য সচিব অভিলাশ কুমার বর্মন, সদস্য কাজল কুমার রায়।

এছাড়া আদমদীঘি সদর ইউনিয়ন শাখার আহবায়ক মদন মোহন সরকার, সদস্য সচিব সুব্রত চন্দ্র সিংহ, চাঁপাপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব দিনেশ চন্দ্র বর্মন, কুন্দগ্রাম ইউনিয়ন শাখার আহবায়ক প্রণব চন্দ্র কর্মকার, সদস্য সচিব তপন চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।

নসরৎপুর ইউনিয়নের আহবায়ক বিপ্লব কুমার দাস, সদস্য সচিব উদয় চন্দ্র বর্মন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শাখার আহবায়ক রামপদ মালাকার, সদস্য সচিব অনিমেষ বসাক, সান্তাহার ইউপি শাখার আহবায়ক চিত্তরঞ্জন দেবনাথ ও সদস্য সচিব সাগর শীল-সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ প্রার্থনা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত সনাতনী সম্প্রদায়ের সদস্যরা বলেন, দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে প্রার্থনা জানানো হয়েছে। মানবতার কল্যাণে এবং দেশের শান্তি সমৃদ্ধির জন্যও সামষ্টিক প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা